অসমাপ্ত …লেখায়✍️…রনিতা মল্লিক

তুমি শ্রাবণ চাইতে বলে আমি কান্না হয়ে তোমাকে বৃষ্টি উপহার দিতাম প্রতিদিন…।
তুমি আলো চাইতে বলে আমি প্রদীপ হয়ে জ্বলে তোমাকে আলোয় ভরিয়ে রাখতাম সবসময় –
তুমি হাসি চাইতে বলে আমার সব আনন্দ তোমাকে উজার করে দিয়ে দিতাম নিঃশব্দেই!
তোমার হাজারটা প্রশ্ন-উত্তরের সুবিধার জন্য আমি শেষে প্রশ্ন-বিচিত্রা হয়ে গেলাম….!
তবুও কোনোদিন তোমার মন পাইনি!
অভিযোগও করিনি তোমার বিরুদ্ধে।
এভাবেই চলতো আমাদের সংসার,
মাসের পর মাস –
বছরের পর বছর….।
শেষে তুমি হয়ে উঠলে বহ্নি আর আমি ঝঞ্ঝা!
এখন দুজনের পথ আলাদা,দুজনেই প্রবল শক্তিশালী,উত্তাল,উন্মাদ!
জীবনটা নিজেরা এভাবেই বেছে নিয়েছিলাম,
নিজেদের ক্ষমতা, আধিপত্য বিস্তার এবং নিজেদের মহান জাহির করার জন্য ।
একটা সময়ের পর দুজনেই চুপচাপ হয়ে যাই…
এখন আর কেউই ফিরে আসতে পারিনা নিজেদের শুরুর প্রারম্ভে…।
অতীতে একসাথে চলার রাখা কথা
আজ একটি অসমাপ্ত গল্প হয়েই রয়ে গেলো

 

Comments are closed.

     More News Of This Category