ছবি: সংগৃহীত

বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের জেরে কন্টেন্ট ক্রিয়েটরকে শাহরুখ খানের আইনি নোটিশ

বলিউড অভিনেতা শাহরুখ খানের আইনজীবী কন্টেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে গত ২৩ নভেম্বর একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সদগুরুর সঙ্গে কথা বলার সময় ধারণ করা শাহরুখ খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিওর বিষয়েই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দাবি করা হয়েছিল যে অনন্ত আম্বানি অভিনেতা শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন। শাহরুখ খানের আইনজীবীর মতে, এই ধরনের দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং মানহানিকর।

এর আগে মুম্বইয়ের ওই অনুষ্ঠানে সদগুরুর সঙ্গে বলিউড তারকার কথোপকথনের একটি অংশ নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে তা নিয়ে সামাজিক মাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়ে।

ভিডিওটির মাধ্যমে ভুল বার্তা ছড়ানোর অভিযোগ তুলে এই নোটিশ পাঠানো হয়েছে। তবে কন্টেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments are closed.

     More News Of This Category