ছবি: সংগৃহীত

ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে শাহরুখের আইনজীবী দল

বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি আইনি নোটিশের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তার আইনজীবী দল। ২৬ নভেম্বর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শাহরুখের অনুমোদিত আইনজীবী প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস জানিয়েছে, অভিনেতা বা তার পক্ষ থেকে এমন কোনো নোটিশ পাঠানো হয়নি এবং এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেননি তিনি।

গত ২৩ নভেম্বর তারিখ উল্লেখ করা ওই কথিত নোটিশের একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল পিস অনার্স ২০২৬ অনুষ্ঠানে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর সঙ্গে শাহরুখের একটি ভিডিও ছড়ায়। সেই ভিডিওর একটি অংশ প্রকাশ করে ইনফ্লুয়েন্সার সুবিজ্ঞ শর্মা দাবি করেন, অনন্ত আম্বানি শাহরুখকে চুপ থাকতে বলেছেন এবং এ নিয়ে মন্তব্যের জেরে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

তবে শাহরুখের আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিজ্ঞের দাবিটি ভুল ও বিভ্রান্তিকর। প্রচারিত নোটিশটি তাদের মক্কেলের পক্ষ থেকে পাঠানো হয়নি। যাচাই না করে তথ্য প্রকাশ না করার এবং প্রচারিত ভুল তথ্য সরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছে আইনি প্রতিষ্ঠানটি।

এদিকে অভিনেতা শাহরুখ খান বর্তমানে তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ আরও অনেকে অভিনয় করেছেন।ভিউ বা প্রতিক্রিয়া এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য প্রচারের অনুরোধ করা হয়েছে।

Comments are closed.

     More News Of This Category