ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট অর্জন করেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত আটটায় পুয়ের্তো রিকোর সান হুয়ানে এই বিশ্বমঞ্চের চূড়ান্ত পর্ব শুরু হয়, যা বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।

সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এই প্রতিযোগিতায় সেরা পাঁচে জায়গা করে নেয় ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোর সুন্দরীরা। চূড়ান্ত রায়ে বিচারকদের সন্তুষ্ট করে সেরার খেতাব নিজের করে নেন জেনিফার।

প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ প্রথম রানারআপ এবং ভেনেজুয়েলার ক্লারা ভেগাস দ্বিতীয় রানারআপ হয়েছেন। এছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় রানারআপ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানারআপের স্থান অর্জন করেছেন।

ফিলিপাইনের প্রতিযোগী বিয়া প্রশ্নোত্তর পর্বে নারীদের অর্জন ও জাতিসংঘের সঙ্গে জলবায়ু বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে নজর কাড়েন। এর মাধ্যমে ফিলিপাইনের পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর মুকুট জয়ের অপেক্ষা আপাতত দীর্ঘ হলো। এর আগে দেশটি মোট চারবার এই খেতাব জিতেছিল।

Comments are closed.

     More News Of This Category