শিরোনাম :
ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আনার পরিকল্পনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানে হামলা: স্টারমারকে নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী রাশিয়ার ওপর ইরানের পক্ষ নিয়ে এবার চীনের প্রতিক্রিয়া সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন: অভিনেতা জাহের আলভী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

বিনোদন নিউজ ডেস্ক / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে  নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।

ফেসবুকে লাইভে সামিয়া অথৈ বলেন, ‘গতকাল প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেটি সে গ্রহণ করেনি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিল। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল তোমাকে এভাবে মারল কেন? এক পর্যায়ে বলি— এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’ তিনি বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা জানি না।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। চড় খেয়ে সে চলে যাবে। টেকনিক্যালি আস্তে করে তিশা আপুর গালে হাত লাগিয়েছি সিনের প্রয়োজনে। কিন্তু তিশা আপু সিনের মধ্যে আমাকে জোরে জোরে মেরেছে। আমার চোখ ফুলে গেছে। কথা বলতে সমস্যা হচ্ছে। তিনি এটা উদ্ধেশ্যপ্রাণিতভাবে করেছেন।’

সামিয়া অথৈ বলেন, ‘এমন করার কারণ জানতে চাইলে তিনি আমাকে অকাথ্য ভাষায় গালাগালি করেন। জানি না তিনি কিছু খেয়েছিলেন কিনা। কারণ, গতকালও এমন খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাধরুমে ছিলেন। কি খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচারণ করেছে।

তিনি বলেন, তিনি নেশা করেন কিনা জানি না। এটি আমি অভিনয়শিল্পী সংঘকে জানাব বলতেই তিনি উত্তরে বললেন, ভাইরাল হতে চাও। একজন সিনিয়র শিল্পী হিসেবে তার দ্বারা এটা আশা করিনি। আমি ঢাকা ফেরত আসতেছি। আমার সঙ্গে সে অন্যায় করেছে। তার কাছে এটা আশা করিনি।’

এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত আছি। তাছাড়া নেটওয়ার্কজনিত সমস্যা হচ্ছে। আমি একটা অডিও বার্তা পাঠাচ্ছি।সামিয়া অথৈ রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার শরীরে জ্বর উঠে গেছে। আমি কথা বলার অবস্থায় নেই। শরীর কাঁপছে। অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ দিতে যাচ্ছি।’


এ বিভাগের আরো সংবাদ