দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়ে তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। গত ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম ও পিপল ম্যাগাজিনের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। ৩৩ বছর বয়সী মাইলির স্বামী ম্যাক্সের বয়স ২৮ বছর, অর্থাৎ তিনি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের ছোট।
সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি তোরণের নিচে এই নবদম্পতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। মূল বিয়ের অনুষ্ঠানের আগের দিন, অর্থাৎ ২০ নভেম্বর ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিহার্সেল ডিনারের আয়োজন করা হয়েছিল, যার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার স্বজনরা।
উল্লেখ্য, ২০২১ সালের শেষের দিকে পরিচিতজনদের মাধ্যমে মাইলি ও ড্রামার ম্যাক্সের প্রথম পরিচয় ঘটে। পরবর্তীতে তাদের সম্পর্কের শুরু হয় এবং চার বছর সম্পর্কে থাকার পর গত বছর তারা বাগদান সেরেছিলেন। এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি, যা পরবর্তীতে ২০২০ সালে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।