ছবি: সংগৃহীত

বাড়ির সামনে ম্যাটাডোরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনের সামনে বড় ধরনের সড়ক দুর্ঘটনার মুখে পড়েন জনপ্রিয় ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯ নভেম্বর সকালে তার বাড়ির নিচে পার্কিং করে রাখা ব্যক্তিগত গাড়িতে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা দেয়। এই আকস্মিক দুর্ঘটনায় অভিনেত্রীর গাড়ির পাশাপাশি তার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার সময় নিজ বাড়িতেই অবস্থান করছিলেন ঋতুপর্ণা। হঠাৎ একটি তীব্র শব্দ শুনতে পেয়ে তিনি ও তার বাসার কর্মীরা দ্রুত বাইরে ছুটে আসেন এবং এই দৃশ্য দেখতে পান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, গাড়িটির পেছনের বাঁ দিকে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং সেখানে কেউ থাকলে বড় প্রাণহানি ঘটতে পারত।

দুর্ঘটনার পরপরই ঋতুপর্ণা ও তার বাড়ির লোকজন দ্রুত পদক্ষেপ নিয়ে ম্যাটাডোরচালককে আটক করেন। চালকের এই দায়িত্বহীন আচরণে চরম ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী উল্লেখ করেন যে, চালক কোনো ধরনের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এবং অনুমতি না নিয়েই গাড়িটি চালাচ্ছিলেন। এ ধরনের কাণ্ডে বড় ধরনের বিপদ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Comments are closed.

     More News Of This Category