ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের মঞ্চে শাড়ি পরে মাতৃত্বের বার্তা দিলেন বাংলাদেশের সামিরা খান মাহি

ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে শুরু হওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আসরের ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে তিনি দেশের ঐতিহ্যবাহী শাড়ি পরে অংশ নেন এবং বিশ্বমঞ্চে মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেন। গত ১১ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন।

‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা মাতৃত্বের সর্বজনীন বন্ধন থিমে নিজের পোশাকটি সাজান মাহি। সাদা ও লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে তিনি সাবেকি গহনা যেমন হাতে বালা, গলায় হার ও মাথায় টিকলি বেছে নেন। এছাড়া পোশাকটির পেছনে থাকা বৃত্তাকার নকশায় বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়বের মাধ্যমে অবিচ্ছিন্ন জীবনচক্র এবং মা-সন্তানের অটুট বন্ধনকে ফুটিয়ে তোলা হয়েছে।

নিজের জাতীয় পোশাক উপস্থাপন প্রসঙ্গে সামিরা খান মাহি জানান, মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পোশাকটি ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ এবং মা ও সন্তানের মধ্যকার চিরন্তন বন্ধনকে উদযাপন করে। তার মতে, এই পোশাকের প্রতিটি নকশা নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ ও মাতৃত্বের গল্প বলে, যা ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে সবার হৃদয় ছুঁয়ে যায়।

মাহি আরও বলেন, অসংখ্য মায়ের ত্যাগ এবং সন্তানকে গড়ে তোলার নিঃশর্ত ভালোবাসার প্রতি এটি তাঁর হৃদয়ছোঁয়া শ্রদ্ধার্ঘ্য। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং সমগ্র বিশ্বে এই ভালোবাসার গল্প বহন করে নিয়ে যেতে পেরে তিনি গর্ববোধ করছেন বলে জানিয়েছেন।

Comments are closed.

     More News Of This Category