ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার ফিফা: অননুমোদিতভাবে চুরি হলো ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। ২৬ নভেম্বর প্রকাশিত তথ্যে সংস্থাটি নিশ্চিত করেছে যে, অপরাধমূলক এই ডিজিটাল অনুপ্রবেশের মাধ্যমে তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য অবৈধভাবে হাতিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ফিফার নিজস্ব প্রযুক্তিগত অবকাঠামো বা অভ্যন্তরীণ সিস্টেমের কোনো নিরাপত্তা ত্রুটি ছিল না বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পাওয়ার এই ঘটনা গোপনীয়তার একটি গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে যৌথভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত বা চুরি যাওয়া তথ্যের পরিমাণ ফিফার মোট সংরক্ষিতথ্যের শূন্য দশমিক এক শতাংশেরও কম। এদিকে বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই প্রকল্পের কোনো ফাইলে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি বলে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র।

‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। অনলাইন প্ল্যাটফর্মে কিছু নথির স্ক্রিনশট প্রকাশ করে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরির দাবি করেছে তারা। তবে ঠিক কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক তথ্যের মধ্যে কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ফিফা। অপরাধীদের পরিচয় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

Comments are closed.

     More News Of This Category