অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অতীতের বিভিন্ন ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বক্তব্য, নানা বিষয়েই প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রভার একটি পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে অনুরাগীদের মধ্যে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের একটি ছবিসহ ফেসবুকে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা।
তার ওই বার্তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশিরভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’
প্রভার পোস্টের পর তার ছবির প্রশংসা করেছেন অনেক ভক্ত। তবে কী প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, তা জানতে চেয়েছেন নেটিজেনদের কেউ কেউ। মন্তব্যের ঘরে এ বিষয়ে প্রশ্নও করেছেন তারা।
তবে পোস্টটি দেওয়ার পেছনের কারণ বা কোনো নির্দিষ্ট ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেননি অভিনেত্রী। নেটিজেনদের প্রশ্নেরও কোনো জবাব দেননি তিনি।