ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ। বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

তাকে গ্রেড-২ পদমর্যাদায় অর্থাৎ অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের মেয়াদে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

তার এই পدবির অন্যান্য শর্তগুলো পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। উল্লেখ্য, নিয়োগ পাওয়ার আগে তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক এবং পার্বত্য নিউজ ডটকমের সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।

Comments are closed.

     More News Of This Category