গভীর রাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাড়িতে উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টা ১২ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ অভিযোগ করেন অভিনেত্রী।
লাইভ ভিডিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজনকে দরজা খুলতে বলতে শোনা যায়। তবে জ্যোতিকা দরজা না খুলে, ওয়ারেন্ট আছে কিনা জানতে চান। এ সময় দরজার বাইরে থাকা ব্যক্তিরা জানান, তাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই। তবে একপর্যায়ে তাদের একজনকে বলতে শোনা যায়, ‘কিসের ওয়ারেন্ট, ফ্যাসিস্ট কোথাকার।’
তবে কী কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বাড়িতে গিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জ্যোতিকা। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।