বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত

বাংলা স্ক্রিন নিউজ আন্তর্জাতিক ডেস্ক / ৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) রুবায়া কোলটানতে খনি ধসে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির নর্থ কিভু প্রদেশে বিদ্রোহীদের নিয়োগ করা গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানান

বিশ্বের মোট কোলটানের প্রায় ১৫ শতাংশ উৎপাদন করে রুবায়া। এই কোলটান প্রক্রিয়াজাত করে ট্যান্টালাম তৈরি করা হয়। এটি মূলত একটি তাপ-সহনশীল একটি ধাতু, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান উপাদান এবং গ্যাস টারবাইন নির্মাণে ব্যবহৃত হয়।

এই খনিতে প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করেন স্থানীয়রা। খনিটি ২০২৪ সাল থেকে এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) এই ধসের ঘটনা ঘটে।

এ বিভাগের আরো সংবাদ