ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে দেশে মৃত্যু ৫২৪, নতুন আক্রান্ত ১১৪৫

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু fever আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সর্বশেষ মৃত্যুর পর, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়ালো ৫২৪ জনে। এর মধ্যে আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বর ১৪৮ জন, অক্টোবরে ১৭৪ জন এবং নভেম্বরে এখন পর্যন্ত ১০৬ জন মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ঢাকাতে সর্বাধিক ৪১৫ জন, চট্টগ্রামে ১৭৩ জন, খুলনায় ১৪১ জন এবং বরিশালে ১৩৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৮৬১। এ পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬০০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

Comments are closed.

     More News Of This Category