পাকিস্তান সরকারের ভাষ্য, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনায় পরিচালিত হয়েছে—এমন ‘সুস্পষ্ট তথ্য’ তাদের কাছে রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত এ হামলায় দুটি প্রদেশ লক্ষ্যবস্তু ছিল বলে আফগান সূত্র জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে।
সূত্রের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়। আরেকটি হামলা হয় নানগারহার প্রদেশে।তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আফগানিস্তানের তালেবান সরকার।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেটু সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।