ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চলাচল স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে এই রুটে পুনরায় বিমান চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম এবং মদিনা রুটে ফ্লাইট পরিচালনা আগের সময়সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে। এসব রুটের কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি।

এদিকে, রিয়াদগামী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদের যাত্রীরা জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী ফ্লাইটে যাতায়াত করতে পারবেন।

ফ্লাইট স্থগিতের ফলে যাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে, তাদের টিকিটের সময়সূচি ও বিকল্প ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

Comments are closed.

     More News Of This Category