শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী,পেকুয়া ছাত্রদলের আনন্দ মিছিল

মোহাম্মদ তৌহিদুল ইসলাম ,পেকুয়া, কক্সবাজার। / ১১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

‎মৃত্যু গুহা থেকে ফিরে আসা সালাহউদ্দিন আহমদ এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারি চাকরি ছেড়ে রাজনীতির কঠিন পথে এসে কারাবরণ হতে হয়েছিল অনেকবার। ১৯৯৬ সালে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন কক্সবাজার ১(পেকুয়া-চকরিয়া) আসনে। পরপর পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকালে গুম হন তিনি। দুঃসহ গুমের ৬২ দিন পর গুমের গুহা থেকে নিজে আবিষ্কার করেন ভারতের সিলং রাজ্যে। প্রাণে বেঁচে ফিরেন মৃত্যু গুহা থেকে। ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১০ বছর নির্বাসন দীর্ঘ নয় বছর নির্বাসিত জীবন শেষে ফিরে আসেন নিজ ভূমিতে। হাল ধরেন বিএনপির, একাই সাথে রাজনীতির মাঠ কাঁপাতে থাকেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখকে ৯৫ হাজার ৮৩০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে  চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।
‎এ শপথের মধ্যে দিয়ে কক্সবাজার থেকে এই প্রথম একজন পূর্ণমন্ত্রী পেলেন। গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদের নিজ জেলা কক্সবাজার ও সংসদীয় এলাকা চকরিয়া পেকুয়ায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে এলাকা এলাকায়।

‎মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পেকুয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন উপজেলা ছাত্রদল। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নূরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে পেকুয়া চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে পেকুয়া বাজারে এসে মিলিত হয়।
‎এসময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরো সংবাদ