শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ওসি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সরতে রাজি হননি।

তিনি আরও উল্লেখ করেন, পরে দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। ওসি জানান, বর্তমানে তাঁদের থানায় রাখা হয়েছে এবং দ্রুতই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।


এ বিভাগের আরো সংবাদ