শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

রমজানে মেট্রোরেল সকাল সাড়ে ৬টায় শুরু, শেষ রাত ১০টা

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এ সময়সূচি কার্যকর থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে ধাপে ধাপে ২০ মিনিট থেকে শুরু করে ব্যস্ত সময়ে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সকাল ও বিকেলের পিক আওয়ারে ট্রেন চলাচলের ব্যবধান কম থাকবে। রাতের দিকে ধীরে ধীরে হেডওয়ে বাড়িয়ে ১৫ মিনিট করা হবে।

একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের ক্ষেত্রেও সকাল, দুপুর ও বিকেলের ব্যস্ত সময়ে ৫ থেকে ৬ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। অন্যান্য সময়ে ৮, ১০ ও ১৫ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করবে।

রমজানে ইফতারের সময় পানি পান করার সুবিধার্থে প্রত্যেক যাত্রীকে মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পানি যেন না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

এছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।


এ বিভাগের আরো সংবাদ