শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

রোজা বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা গেছে

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বৃহস্পতিবার থেকে রোজা শুরু। পরে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এর ফলে, আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সঙ্গে ভোর রাতে রোজা রাখার নিয়তে সেহেরি খাবেন।

বায়তুল মোকাররমে রাত ৮টায় শুরু হবে তারাবির নামাজ।

রমজানের চাঁদ দেখলে এ দোয়াটি পড়ুন
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু

অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ।

তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়তেন। (সুনানে তিরমিজি: ৩৪৫১)

কোরআনে আল্লাহ বলেছেন, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বল, তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক। (সুরা বাকারা: ১৮৯)

আল্লাহর রাসুল (সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে চাঁদ দেখতেন এবং অন্যদেরও চাঁদ দেখতে উৎসাহিত করতেন।


এ বিভাগের আরো সংবাদ