ছবি: সংগৃহীত

উন্নত প্রযুক্তি ও ম্যাসকিউলার ডিজাইনে দেশের বাজারে এলো নতুন হোন্ডা হর্নেট ২.০

উন্নত পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি এবং স্ট্রিটফাইটার ডিজাইনের সমন্বয়ে নতুন হোন্ডা হর্নেট ২.০ দেশের বাজারে নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। গত বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই মোটরসাইকেলটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

নতুন এই বাইকটিতে রয়েছে ১৮৪ দশমিক চার সিসির পিজিএম-এফআই ইঞ্জিন, যা আট হাজার ৫০০ আরপিএমে ১৬ দশমিক ছয় পিএস শক্তি এবং ছয় হাজার আরপিএমে ১৫ দশমিক এক এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকটির নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ আরও বাড়াতে যুক্ত করা হয়েছে হোন্ডা সিলেক্টিভ টর্ক কন্ট্রোল, বশের ডুয়েল-চ্যানেল এবিএস, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, শোয়া ব্র্যান্ডের গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পেটাল ডিস্ক ব্রেক।

প্রযুক্তিগত ফিচারের মধ্যে এতে রয়েছে গিয়ার পজিশন ও রিয়েল-টাইম মাইলেজ প্রদর্শনের সুবিধাযুক্ত কালার টিএফটি মিটার, টাইপ-সি চার্জিং পোর্ট এবং সম্পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম। রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক—এই তিনটি ভিন্ন রঙে বাইকটি কেনা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, নতুন এই মডেলে স্বতন্ত্র ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে, যা স্থানীয় রাইডারদের প্রত্যাশা পূরণ করবে। প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আশিকুর রহমানও অনুষ্ঠানে বাইকটির বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন।

দেশজুড়ে সকল হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে নতুন এই মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। এর খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৮৯ হাজার টাকা। ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া হর্নেট সিরিজের ধারাবাহিকতায় বর্তমান সড়কগুলোতে এই মডেলটির উপস্থিতি আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

Comments are closed.

     More News Of This Category