যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। গত বুধবার ও তার আগের দিন আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দরপতন দেখা গেছে।
বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের অপেক্ষায় রয়েছেন। গত বুধবার ও মঙ্গলবার বিশ্ববাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম নিম্নমুখী ছিল।
এর আগে গত ২৪ ও ২৫ নভেম্বর বিশ্ববাজারে স্বর্ণের বাজারে এই নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায়। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।