তুমি ‘আম্মা’ বলে তৃপ্তি খোঁজো, ‘মা’ উচ্চারণ, শান্তি দেয় আমায়।
তোমার আজানের ডাকে রাতের কালিমা কাঁটে ধীরে ধীরে; মন্দিরের শঙ্খ ধ্বনি আমার হৃদয়ের অহম’কে নাশ করে অচিরে!
তুমি ঈদ পালন করে, খুশি বিতরণ করো; আমার দুর্গোৎসব সার্বজনীন।
তোমার বেগম-তোমার জন্য দোয়া করেন ; আমার স্ত্রী উপোস করেন-স্বামীর দীর্ঘায়ু কামনায়।
তুমি নতুন বস্ত্রে, শেষ ঠিকানা খোঁজো গোরে; আমি পঞ্চভূতে মিলেমিশে যাই অক্লেশে-অকাতরে!
আসলে তুমি আর আমি সৃষ্টিকর্তার একই সাঁজের দুটি সুন্দর মূর্তি, ভালবাসার পরশ না পেলে, প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে!
লেখক কলকাতা থেকে পাঠিয়েছেন.