ছবি: সংগৃহীত

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার, চালিয়ে মান দেখলেন প্রধানমন্ত্রী

বুধবার ২৫ নভেম্বর ২০২৬ সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা চালিয়ে মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে সরকারের এই কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রীরা এই বাইসাইকেল উপহার হিসেবে পাবে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের পড়াশোনায় উৎসাহ দেওয়া, নিরাপদে ও সহজে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করা এবং মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বাইসাইকেল প্রদর্শনী ও পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments are closed.

     More News Of This Category