ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ভোরে কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে চড়ে আসা তিনজন দুর্বৃত্ত কারাগারের মূল ফটক লক্ষ্য করে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরিত হওয়া এই বোমার কারণে সকালবেলা হাঁটতে বের হওয়া স্থানীয় লোকজনের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। তবে এই আকস্মিক হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারাগারের জেল সুপার শরিফুল আলম সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে তিন দুষ্কৃতকারী মোটরসাইকেলে এসে সড়কের ওপর ককটেলটি নিক্ষেপ করে চলে যায়। এই ঘটনার পরপরই কুষ্টিয়া জেলা কারাগার ও তার পার্শ্ববর্তী এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Comments are closed.

     More News Of This Category