শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

মাহে রমজানকে স্বাগত জানাতে র‍্যালি ঢাবি শিবিরের

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাংস্কৃতিক সন্ধ্যায় সম্মিলিত চাঁদ দেখা, মিলাদ মাহফিল, আবৃত্তি, কিরাত, ইসলামী সংগীত পরিবেশন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়। অন্যদিকে র‍্যালি শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন।

মাহে রমজানের আগমন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাগত র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র‍্যালিটি শুরু হয়।র‍্যালিটি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে কলা ভবন, হলপাড়া ও হাজী মোহাম্মদ মুহসিন হল এলাকা প্রদক্ষিণ করে মল চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং ছাত্রশিবির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানসহ অন্য নেতারা।

এদিকে একই দিন বিকেলে ঢাবির মল চত্বরে ‘সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস’ এবং ‘প্রবাহ সাহিত্য-সংস্কৃতি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।


এ বিভাগের আরো সংবাদ