ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সংলাপ শুরু করছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন। এই সংলাপের উদ্দেশ্য হলো দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা মোকাবিলা করা। আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রথম সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আরম্ভ করার এই উদ্যোগের সম্ভাব্য লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। এই বৈঠকে সাম্প্রতিক সময়ের নাশকতা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সরকার।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন থেকে দেশে ফিরলে তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে। তাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে আওয়ামী লীগের সহিংস কর্মকা- ও জাতীয় ঐক্য গড়ার বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে।

এদিকে, রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী পৃথকভাবে অথবা যৌথভাবে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন, যা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় জাতীয় সঙ্গীত ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার প্রয়াসে এই সংলাপ হতে যাচ্ছে। আগামীতেই জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এ সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

Comments are closed.

     More News Of This Category