ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের বিষয়ে আইসিজের রায় বাস্তবায়নে আহ্বান ইইউর

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের জন্য আবারও আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে এক বিবৃতিতে ইইউর মুখপাত্র এই আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ ও বাস্তুচ্যুতির বিষয়টি ভুলে যাওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক বিচার আদালতের রায় আন্তর্জাতিক আইন বাস্তবায়নের গুরুত্ব এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরে।

ইইউ স্পষ্ট করে জানায়, আইসিজের রায়ের বাস্তবায়ন একটি বাধ্যবাধকতা। এতে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। মিয়ানমারকে অবিলম্বে এ রায় বাস্তবায়নের উপর জোর দিয়ে বলা হয়, এর মধ্যে পূর্বাবস্থা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেয়াও জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনকে সম্মান করেই রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। এ সময় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার খাতিরে আইসিজের স্বাধীনতা ও ভূমিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।

Comments are closed.

     More News Of This Category