শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালী সফর করতে পারেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।

তিনি জানান, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগ সফরের সূচি রয়েছে তারেক রহমানের। এরই অংশ হিসেবে একদিন নোয়াখালীতে অবস্থানের সম্ভাবনা বেশি, যেখানে ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে।

দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা সফল করতে কাজ করছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগে সিলেট সফরের মাধ্যমে তারেক রহমান প্রচার কার্যক্রম শুরু করবেন। দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তার প্রথম সফর।

বিএনপির নেতারা বলছেন, নোয়াখালীতে তারেক রহমানের আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।


এ বিভাগের আরো সংবাদ