শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষ

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ২৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

কয়েকদিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলতে দেখা গেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান এই সহিংস বিক্ষোভে বহু হতাহাতের খবর পাওয়া গেছে। ইরান কর্তৃপক্ষের মতে এই বিক্ষোভ ‘বিদেশি মদদপুষ্ট’ বিক্ষোভকারীরা চালাচ্ছে।
বিক্ষোভকারীরা সরকারি স্থাপনা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে মসজিদেও। তাদের সেই সহিংস আচরণের প্রতিবাদ জানাতে এবার দেশটির সরকারের পক্ষে রাস্তায় নেমেছেন লাখো মানুষ।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।
গণমাধ্যমের প্রচারিত ভিডিও অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের সমর্থনে দেশটির বিভিন্ন শহরে বিপুল জনসমাগম হয়েছে। কেরমান ও জাহেদানসহ বিভিন্ন শহরের বিক্ষোভে মানুষকে সর্বোচ্চ নেতা খামেনির ছবি বহন করতে দেখা যায়। তাদের হাতে ছিল পবিত্র কোরআন এবং জাতীয় পতাকা।
প্রেস টিভি জানিয়েছে, কেরমানের রাস্তায় মিছিলরত জনতা ‘আমেরিকার পতন’ কামনা করে স্লোগান দিচ্ছিল। এর আগে সরকারি সংস্থাগুলো সোমবার (১২ জানুয়ারি) দেশজুড়ে শাসকগোষ্ঠীর সমর্থনে মিছিলের ডাক দেয়। অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন কারণে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভের মুখে এই কর্মসূচি নেওয়া হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির ফুটেজে জনতাকে স্লোগান দিতে দেখা যায়–‘আমাদের জাতি জেগে উঠেছে এবং দাঙ্গাবাজদের ঘৃণা করে’ ও ‘আমরা বিপ্লবী সৈনিক, আমরা ফেতনাবাজদের ঘৃণা করি’।


এ বিভাগের আরো সংবাদ