ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউটে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল।
শেষ বাঁশির আগমুহূর্তে ক্রোয়েশিয়া গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হওয়ায় জয় নিশ্চিত হয় পর্তুগালের।
প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ছিল পর্তুগালের। ম্যাচের চতুর্থ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের দারুণ দৌড় থেকে পরপর দুটি শট নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুইবারই দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। একাধিক সুযোগ তৈরি হলেও বিরতির আগে গোলের দেখা পায়নি কোনো দল।