শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মৌসুমী নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারা দেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, যা জুলাই মাসের হিসাবে গত ৪৩ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সর্বশেষ ১৯৮৩ সালের জুলাই মাসে চট্টগ্রামে ৪০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই রেকর্ড বৃষ্টিপাতের তথ্য নিশ্চিত করা হয়। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, টানা অতি ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরীর নিচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।

চট্টগ্রামের আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, মুরাদপুর ও চকবাজারসহ বেশিরভাগ এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রেললাইনে পানি জমে কক্সবাজারগামী ট্রেন আটকে পড়াসহ সড়ক ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর তাদের পাঁচ দিনের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, আগামী ১১-১২ জুলাই পর্যন্ত দেশজুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই ছয় বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


এ বিভাগের আরো সংবাদ