শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। এতে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল করা হয় বলে জানানো হয়েছে। ফলাফলে দেখা যায়, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

এবারের নির্বাচন ঘিরে কয়েক সপ্তাহ ধরে বিএফডিসি এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো—একদিকে আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। প্রচারণা, মতবিনিময় এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে জমে ওঠে নির্বাচনী পরিবেশ।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ বিভাগের আরো সংবাদ