শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা

বাংলা স্ক্রিন ক্রীড়া ডেস্ক / ৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক শ্বাসরুদ্ধকর ম্যাচ। নবাগত কেপ ভার্দের বিপক্ষে ৩ু২ গোলের দারুণ জয় তুলে নিয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আকাশি-সাদারা। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের পাস থেকে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষ হয় ১ু০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কেপ ভার্দে। ৫৯ মিনিটে দেরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময়ে ১ু১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবার এগিয়ে দেয় আর্জেন্টিনাকে লিসান্দ্রো মার্তিনেস। তবে ১০৩ মিনিটে সিডনি লোপেস কাবরালের গোলে ফের সমতায় ফেরে কেপ ভার্দে।

শেষ পর্যন্ত ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর শক্তিশালী হেডে জয়সূচক গোল পায় আর্জেন্টিনা। ৩ু২ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্কালোনির দল।


এ বিভাগের আরো সংবাদ