বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ রিয়াদ আহসান রনি

বিনোদন নিউজ ডেস্ক / ২৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে এক নতুন অধ্যায় লিখছেন রিয়াদ আহসান রনি, যিনি প্রথমে বিজ্ঞাপন চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে নিজ অভিনয় দক্ষতা দিয়ে বিজ্ঞাপন জগতে একটি আলাদা পরিচয় তৈরি করেছেন।

দুই যুগের অধিককাল অত্যন্ত সুনামের সাথে নির্মাতা রিয়াদ আহসান রনি দেশী এবং বিদেশি বহুজাতিক বিভিন্ন কোম্পানির উৎপাদিত পণ্যের অগণিত চমৎকার বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে চলেছেন যা ইতিমধ্যেই সর্বসাধারণের ব্যাপক প্রশংসা পেয়েছে। নির্মাতা রিয়াদ আহসান রনি অগণিত বিজ্ঞাপন চিত্র নির্মাণের পাশাপাশি প্রশংসিত অনেক টিভি নাটক, ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছেন যা দেশের বিভিন্ন সুনামধন্য টিভি স্টেশনে প্রচারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে, সেমিনার এবং ইভেন্টে প্রচারিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে।

নির্মাতা এবং অভিনেতা রিয়াদ আহসান রনির জন্ম খুলনায়। ছোটবেলা থেকেই তিনি খুলনার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের প্রাচীনতম থিয়েটার “থিয়েটার আরামবাগ/বেলী রোড” একজন নাট্য কর্মী হিসেবে অগণিত মঞ্চ ও টিভি নাটক এ অভিনয়ের পাশাপাশি অগণিত অভিনয় কর্মশালায় অংশগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রিয়াদ আহসান রনির লক্ষ্য ছিল একজন ভালো নির্মাতা এবং দক্ষ অভিনেতা হবার সেজন্যই একটু একটু করে তিনি তার স্বপ্ন বাস্তবায়নে নির্মাণ এবং অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করে তিনি তার লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছেন।

সৃষ্টিশীল ভাবনা ও ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে নির্মাতা হিসেবে অল্প সময়েই তিনি দর্শক ও বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির নজর কাড়তে সক্ষম হন এবং পরবর্তীতে দেশ এবং বিদেশের স্বনামধন্য বহুজাতিক কোম্পানি গুলোর উৎপাদিত পণ্যের অগণিত বিজ্ঞাপন চিত্রে,টিভি নাটকে,ওয়েব সিরিজে এবং সিনেমায় দারুন সব চরিত্রে অভিনয় শুরু করলে তাঁর স্বাভাবিক অভিনয়ভঙ্গি, অভিব্যক্তি ও চরিত্রে মিশে যাওয়ার ক্ষমতা আলাদা করে দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা পায়।

বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে নির্মাণ এবং অভিনয়ের মাধ্যমে নতুন মাত্রা যোগ করছেন তরুণ প্রতিভা রিয়াদ আহসান রনি। বিজ্ঞাপন চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নির্মাণ এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি বর্তমানে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে একজন পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন।

রিয়াদ আহসান রনির অভিনীত বিজ্ঞাপনগুলোতে সহজ, হৃদয়গ্রাহী মুহূর্ত ও চরিত্রের গভীরতা স্পষ্টভাবে ফুটে ওঠে বলে দর্শকদের মন্তব্য। তাঁর অভিনয়ে আধুনিকতা ও বাস্তবতার সংমিশ্রণ দেশের স্বনামধন্য সকল নির্মাতাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় রিয়াদ আহসান রনির অভিনীত বিজ্ঞাপনগুলো ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং পাচ্ছে ইতিবাচক সাড়া এর মাধ্যমে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেকেই তাঁকে নির্মাতা থেকে অভিনেতা হিসেবে সফল রূপান্তরের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

বর্তমানে নির্মাতা ও অভিনেতা রিয়াদ আহসান রনি একাধিক নতুন কমার্শিয়াল প্রজেক্টে যুক্ত রয়েছেন। নির্মাতা ও অভিনয়শিল্পী—দুই ভূমিকাতেই তাঁর প্রতি দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থাগুলো ও নির্মাতাদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

সৃষ্টিশীলতা ও পরিশ্রমের ধারাবাহিকতায় বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে রিয়াদ আহসান রনির এই পথচলা আরও বহু দূর এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ বিভাগের আরো সংবাদ