শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

আখতার হোসেন বলেন, জুলাই মাসকে কেন্দ্র করে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তার অভিযোগ, কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।তিনি আরও বলেন, অন্ধকারের মধ্যে সমাবেশ চলাকালে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে কর্মসূচি সংক্ষিপ্ত করতে বাধ্য হন নেতারা। পরে তারা বিষয়টি জানাতে স্থানীয় থানায় যান।

আখতার হোসেন বলেন, তারা যখনই জুলাইয়ের চেতনা নিয়ে কোনো কর্মসূচি পালন করেন, তখনই একটি মহল নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন।

তিনি সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সমাবেশের সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, কীভাবে জনসমাগমে বিস্ফোরণের ঘটনা ঘটল এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিরোধী দলের সভা-সমাবেশ নির্বিঘ্নে আয়োজনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সাভারের ঘটনাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরো সংবাদ