শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

শুক্রবার বেলা ৩টায় দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

এ শোক সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পেশাজীবী, কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন সংসদ প্রাঙ্গণেই জনসমুদ্রে তার জানাজা সম্পন্ন হয়। এরপর জিয়া উদ্যানে স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় তাকে।

তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়, দাফনের দিনে রাখা হয় সাধারণ ছুটি। আর বিএনপির তরফে দলের চেয়ারপারসনের মৃত্যুতে পালন করা হয় সাত দিনের শোক।


এ বিভাগের আরো সংবাদ