শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রাজনীতির গণ্ডি পেরিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে এক নিবিড় পারিবারিক আবহ তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সপরিবারে যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূস তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় স্থায়ী এই সাক্ষাতে দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পারিবারিক ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে আলাপচারিতা করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।


এ বিভাগের আরো সংবাদ