প্রায় তিন বছর পর আবার মিডিয়াতে ফিরলেন অভিনয়শিল্পী অনন্য অনু। এই সময়টাই তিনি বিরত নিয়েছিল মূলত পড়াশোনা এবং পারিবারিক কিছু সমস্যার কারণে। নিজেকে আরেকটু গুছিয়ে নিয়ে আবারো মিডিয়াতে নিয়মিত হচ্ছেন এই অভিনয়শিল্পী। এখন থেকে আবার নতুন উদ্যমে নতুন পরিকল্পনা নিয়ে মিডিয়াতে কাজ করবেন।। দীর্ঘ বিরতির পর গত ১লা জুলাই রুব্রিক কমিউনিকেশনস লিমিটেড প্রযোজনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রমোশনাল ডকুমেন্টারি তে অভিনয়ের মাধ্যমে আবার নিয়মিত অভিনয় শুরু করলেন।। তিনি বলেন অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছে, এজন্য কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ.
তিনি আরো বলেন ,আমার অভিনয়জীবন শুরু হয় ২০১৫ সালে। শুরু থেকেই আমি বিভিন্ন ধারাবাহিক নাটক ও একক নাটকে কাজ করেছি। আমার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে বংশের চাবী, কটকটি, ব্লাক মানি, ডিবি, ফ্যামিলি ডিসটেন্স, সাগর পাড়ের মেয়েটি, বংশ মর্যাদা, লেডি গোয়েন্দা, নায়িকার বিয়ে ২, Mr. Perfect এবং চাপাবাজ। এছাড়াও বিভিন্ন বিশেষ আয়োজনের নাটকেও কাজ করেছি।আমি ‘বউ’ নামের একটি চলচ্চিত্রে কাজ করেছি
অভিনয়ের পাশাপাশি আমি কয়েকটি জাতীয় পর্যায়ের বিউটি পেজেন্টেও অংশ নিয়েছি। ২০১৭ সালে সুপার মডেল বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা দশে ছিলাম। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এ সেরা দশে জায়গা করার পাশাপাশি মিস স্মাইলি খেতাব অর্জন করি। এরপর ২০২১ সালে ফেস অব এশিয়া বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা পাঁচে থাকার সুযোগ হয়।
এখন থেকে আমি আবার নিয়মিত অভিনয় করতে চাই। তবে আমি সব ধরনের কাজের চেয়ে গল্পনির্ভর, মানসম্মত এবং দর্শকদের মনে দাগ কাটতে পারে—এমন সিলেক্টিভ কাজ করতে আগ্রহী। আমি বিশ্বাস করি, ভালো গল্প ও ভালো চরিত্র একজন শিল্পীর পরিচয় তৈরি করে। তাই সামনে আরও ভালো কিছু কাজের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চাই। অভিনয় সবসময়ই আমার ভালোবাসার জায়গা, আর সেই ভালোবাসার জায়গাতেই আবার নতুন করে পথচলা শুরু করলাম।
সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসাই এগিয়ে যেতে চাই দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে চাই