শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

আর্জেন্টিনার জার্সি পরে এলেই কেজিপ্রতি ১০ টাকা ছাড়!

বাংলা স্ক্রিন ক্রীড়া ডেস্ক / ৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনাকে ব্যবসার সঙ্গে মিলিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের এক সবজি বিক্রেতা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের দোকানের নাম রেখেছেন ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। আর আর্জেন্টিনার জার্সি পরে দোকানে এলে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা।

ঠাকুরগাঁও পৌর শহরের কাঁচাবাজারে অবস্থিত দোকানটি ইতোমধ্যে কৌতূহলী মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। আকাশি-সাদা পতাকায় সাজানো দোকানটি দূর থেকেই নজর কাড়ে। দোকানের মালিক বকশের হাট এলাকার বাসিন্দা কাওসার আলী, যিনি প্রায় আট বছর ধরে সবজির ব্যবসা করছেন।

সবজি বিক্রেতা কাওসার জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ক্রেতাদের আনন্দ দিতেই এই উদ্যোগ নিয়েছেন। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্রেতারা সবজির ধরন অনুযায়ী প্রতি কেজিতে ৩ থেকে ১০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন।এই ব্যতিক্রমী অফারের খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা দোকানটিতে ভিড় করছেন। সবজি কিনতে আসা এক ক্রেতা সোহাগ বলেন, ফুটবল ভালোবাসার এমন ভিন্নধর্মী প্রকাশ আগে দেখেননি। জার্সি পরে বাজার করতে এসে যেমন আনন্দ পেয়েছেন, তেমনি কিছু টাকাও সাশ্রয় হয়েছে।

দোকানটি দেখতে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে বন্ধুদের নিয়ে এসেছেন রহিম মিয়া। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দোকানটির কথা জেনে কৌতূহল থেকেই এখানে আসা।

মজার বিষয় হলো, শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন ব্রাজিলের সমর্থকরাও দোকানটি দেখতে আসছেন। ব্রাজিল ভক্ত করিম বলেন, দল ভিন্ন হলেও ফুটবলকে ঘিরে এমন ইতিবাচক ও আনন্দঘন উদ্যোগ প্রশংসার দাবিদার।

অন্যদিকে, জার্সি না থাকায় ছাড় পাননি নিয়মিত ক্রেতা ওবাইদুল্লাহ। তবে তিনি জানান, ছাড় না পেলেও দোকানের তাজা সবজি ও ভিন্নধর্মী সাজসজ্জা তার ভালো লেগেছে।


এ বিভাগের আরো সংবাদ