শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

‘ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না, লড়াই চালিয়ে যাব’

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ন্যায্য অধিকার না দিলে চুপ করে থাকব না বরং জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাব।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে মজলিসে শূরার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘সরকার ৭০ শতাংশ জনগণের দেয়া গণভোটের রায় অগ্রাহ্য করায় দেশ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। কোনো পরিবর্তন হয়নি। বিরোধী দল হিসেবে আমরা এ বিষয়ে জনগণের কাছে এসেছি।’

দেশবাসীকে অধিকার আদায়ে অনড় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সম্প্রতি গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই। সরকারকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আহ্বান করছি।’সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করবেন বিলে জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ করবো, প্রয়োজনে প্রতিরোধ করবো।’

ডা. শফিকুর রহমান বলে, ‘কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকবো না, জনগণের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাবো।’


এ বিভাগের আরো সংবাদ