শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিশ্বকাপে আবারও মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনার। আর বিশ্বকাপের মঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হলে তা পরিণত হয় ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণে। দীর্ঘ প্রায় তিন যুগ পর আবারও বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

চলমান বিশ্বকাপে সমীকরণ মিললে সেমিফাইনালেই দেখা হতে পারে দুই লাতিন পরাশক্তির। এর আগে বিশ্বকাপের মূল পর্বে সর্বশেষ ১৯৯০ সালের ২৪ জুন মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে তুরিনে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিলকে ১ু০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৮১তম মিনিটে দিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে ক্লদিও ক্যানিজিয়া জয়সূচক গোলটি করেন।

এরপর বিশ্বকাপের মূল মঞ্চে আর দেখা হয়নি দুই দলের। তবে এবার নকআউট পর্বের পথ ঠিক থাকলে সেই অপেক্ষার অবসান হতে পারে।

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে তারা। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে শুরুটা প্রত্যাশামতো না হলেও হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। এরপর স্কটল্যান্ডকে ৩ু০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষহতে পারে জাপান।

নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরোতে পারলে ব্রাজিল ও আর্জেন্টিনার মহারণ দেখার সুযোগ পাবেন ফুটবল ভক্তরা।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল। এবার সেমিফাইনালে দেখা হলে পুরোনো সেই লড়াই নতুন মাত্রা পাবে। একদিকে ব্রাজিল চাইবে প্রতিশোধ নিতে, অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা তাকিয়ে থাকবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণের দিকে।


এ বিভাগের আরো সংবাদ