শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

অনন্য মামুনের ইন্ধনে মাঠে নামছেন হিরো আলম

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

দেশের চলচ্চিত্র শিল্পীদের প্রাণের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। প্রতি দুই বছর পর পর এর নির্বাচন হয়ে থাকে। আগামী ৩ জুলাই এই সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন বিএফডিসিতে অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক একটি অডিও ফাঁস হয়েছে। যেখানে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্বাচন বানচালের একটি পরিকল্পনা করেন বলে অভিযোগ উঠেছে।
অডিওর শুরুতে হিরো আলমকে উদ্দেশ্য করে মামুনকে বলতে শোনা যায়, ‘ভয় পেয়ো না, তুমি বগুড়ার ছেলে। তোমার সদস্যপদ না দিলে মামলা করে নির্বাচন বন্ধ করে দাও। আমি উকিল ঠিক করে দেব।’
অনন্য মামুনের এ পরামর্শের সঙ্গে সহমত পোষণ করে হিরো আলম বলেন, ‘আমি উকিলের সঙ্গে কথা বলব। টাকা জমা দেওয়ার জন্য সবার কাছে গেছি, কিন্তু সবাই শুধু একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠিয়েছে। সমস্যা নেই, আমিও নির্বাচন বন্ধ করার জন্য কোর্টে আপিল করব।’
এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন ‘আরমান-মুক্তি’ প্যানেল। অন্য প্যানেলে আছেন অভিনেতা শিবা শানু ও চিত্রনায়ক জয় চৌধুরী


এ বিভাগের আরো সংবাদ