শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ ১৭টি গোল করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি!

বাংলা স্ক্রিন ক্রীড়া ডেস্ক / ৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ডালাসে অস্ট্রিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের এই গোলের মাধ্যমে ভেঙে গেল জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড। ম্যাচের প্রথমার্ধে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান মেসি। এই গোলের ফলে বিশ্বকাপে তাঁর মোট গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। এর ফলে তিনি ক্লোজকে (১৬ গোল) পিছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার আসনে এককভাবে উঠে গেলেন।

মিরোস্লাভ ক্লোজ চারটি বিশ্বকাপ খেলেছেন এবং ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। তবে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তাঁর জাদু এখনও অটুট। বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুললেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

৩৯ মিনিটে এই গোলের দেখা পান লিওনেল মেসি। দ্রুত পাল্টা আক্রমণে থিয়াগো আলমাদা বল নিয়ে অস্ট্রিয়ার অর্ধে ঢুকে পড়েন। এরপর বাঁ দিক দিয়ে এগিয়ে আসা ফাকুন্দো মেদিনার কাছে বল বাড়িয়ে দেন তিনি। মেদিনা নিখুঁত ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে, আর এতোক্ষণ ভাগ্য ও গোলরক্ষকের বাধায় আটকে থাকা মেসি এবার আর ভুল করেননি। দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টিনাকে ২০২২ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ম্যাচের শুরুতে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গুরুত্বপূর্ণ গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।


এ বিভাগের আরো সংবাদ