প্রতিপক্ষ (অস্ট্রিয়া) যদি আমাদের চেয়ে ভালো খেলে, তবে প্রয়োজনে ডিফেন্সিভ (কাউন্টার-অ্যাটাকিং) কৌশল বেছে নিতে আমাদের কোনো দ্বিধা নেই। সবসময় যে বলের দখল নিজেদের কাছে রাখা যাবে তা নয়, তবে দিনশেষে ম্যাচের ফলাফল নিজেদের নিয়ন্ত্রণে রাখাটাই আসল কথা।’কথাগুলো বলেছেন আর্জেন্টিনা দলের হেড কোচ লিওনেল স্কালেনি। গতকাল কানসাস সিটিতে সংবাদ সম্মেলনে আরো অনেক বিষয় নিয়ে কথা বলপন তিনি:
অস্ট্রিয়াকে সমীহ করার কারণ
অস্ট্রিয়া অত্যন্ত কঠিন ও গোছানো এক প্রতিপক্ষ। তারা কেন এত বিপজ্জনক দল, তা তাদের খেলার গতি এবং কৌশল দেখলেই বোঝা যায়। এই ম্যাচে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।আরও দেখুন
দলের দুর্বলতা ও প্রথম ম্যাচের ভুলত্রুটি
প্রথম ম্যাচে অবশ্যই কিছু ভুলত্রুটি ছিল, যা আমি প্রকাশ্যে এখানে বলব না। যেকোনো প্রতিপক্ষই আর্জেন্টিনার শক্তির পাশাপাশি দুর্বলতার জায়গাগুলো খোঁজার চেষ্টা করে। তবে আমরা প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে বসে থাকিনি, খেলোয়াড়দের তা বুঝিয়ে বলেছি।
কাতার ২০২২-এর চ্যাম্পিয়ন দল বনাম বর্তমান দল
কাতার বিশ্বকাপের পর আমরা অনেক দুর্দান্ত ম্যাচ খেলেছি এবং নিজেদের একটা নির্দিষ্ট মান ধরে রেখেছি। দলে থিয়াগো আলমাদার মতো খেলোয়াড়রা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; যা আগে আনহেল ডি মারিয়া ডানপ্রান্তে করত, থিয়াগো এখন বামপ্রান্তে সেটি করছে।