শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছেন। তাদের অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও
আমি মহামান্য প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি, বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও বৈঠকে তুলে ধরেছেন।তিনি বলেন, তারা একমত হয়েছেন যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও কর্মীদের খরচ কমিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করতে হবে।

বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ‘আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হতে এবং আঞ্চলিক সুসংহত অর্থনৈতিক অংশীদারত্বে (জঈঊচ) যোগ দিতে আগ্রহী। এই আঞ্চলিক সংহতকরণ প্রচেষ্টায় বাংলাদেশের প্রতি মালয়েশিয়ার সমর্থনের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়া যে অব্যাহত সহায়তা দিয়ে যাচ্ছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই।যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আমি তার স্পষ্টবাদিতা এবং আমাদের অভিন্ন সংকল্পের প্রতি তার প্রতিশ্রুতিকে সাধুবাদ জানাই। হ্যাঁ, আমাদের শ্রমিক দরকার। একইসঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের অবশ্যই শ্রমিক এবং তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ক্রমাগত শোষণ, দুর্ব্যবহার এবং কেবল ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই সহ্য করা যায় না।


এ বিভাগের আরো সংবাদ