শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিল

বাংলা স্ক্রিন বিনোদন ডেস্ক / ৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আগামী ১৫ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। কিন্তু মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে বিনোদন পাড়ায় বজ্রপাত! বাতিল করা হয়েছে সিনেমাটির সেন্সর ছাড়পত্র। আর এই সাহসী সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এবং হালের আলোচিত জেবা জান্নাত।
প্রতারণার এক অজানা গল্প:
ঘটনাটি আসলে কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী একটি অডিও বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকার সময় নির্মাতা হাসান জাহাঙ্গীর তাঁকে একটি ছোট নাটকে অভিনয়ের অনুরোধ করেন। মানবিক খাতিরে মৌসুমী রাজি হন এবং দুই দিনের শুটিং করেন। পরে নির্মাতার অনুরোধে এটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের সম্মতিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নাটককে ঘষামাজা করে হঠাৎ সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা দেখে আকাশ থেকে পড়েন তিনি।
জেবা জান্নাতের আইনি লড়াই:
একই ফাঁদে পড়েছিলেন অভিনেত্রী জেবা জান্নাতও। তাঁর দাবি, তাঁকে নাটকের কথা বলে চুক্তিবদ্ধ করিয়ে এখন সিনেমা হিসেবে চালানো হচ্ছে। জেবা বিএফডিসি-তে লিখিত অভিযোগ করে জানান, সিনেমার জন্য তাঁর সাথে কোনো আনুষ্ঠানিক চুক্তিই হয়নি। এই অভিযোগের সত্যতা যাচাই করে বিএফডিসি-র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি আজ বুধবার সিনেমাটির সেন্সর সনদ বাতিল করার চূড়ান্ত ঘোষণা দেন।
ঢালিউডে বইছে সমালোচনার ঝড়:
একজন নির্মাতার এমন ‘শর্টকাট’ বুদ্ধিতে রীতিমতো ক্ষুব্ধ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানীও এই জালিয়াতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন। বড় পর্দার বাজেট বাঁচিয়ে নাটককে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়ার এই প্রবণতা ঢালিউডের জন্য এক অশনিসংকেত বলে মনে করছেন অনেকে


এ বিভাগের আরো সংবাদ