শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে : আইজিপি

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সোমবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরে মিডিয়া সেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আইজিপি বলেন, মব সন্ত্রাস যারা করে, তাদেরও তালিকা তৈরি হচ্ছে, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি হয়ে গেছে, অচিরেই অভিযান শুরু হবে।

তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম ডেভলপ করতে পারলে অনেক বিষয়ের দ্রুত সমাধান হবে। চ্যালেঞ্জ হচ্ছে দেশের জনগণ বিচার দ্রুত চায়, প্রতিটি থানায়, যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো হয় তাহলে বিভিন্ন জিনিস দ্রুত সমাধান করা সম্ভব।

পুলিশের মহাপরিদর্শক বলেন, সমস্যা সমাধানে পজিটিভলি এগিয়ে আসতে হবে। পুলিশকে জিরো কমপ্লেইন থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। জনগণের সাথে পুলিশের দুরত্ব দূর করতে চাই


এ বিভাগের আরো সংবাদ