শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। এবারও ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পাশাপাশি নিয়মিত ট্রেনের সঙ্গে ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার অগ্রিম টিকিট ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত বিক্রি হবে। আর ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত।

ঘোষিত সূচি অনুযায়ী, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের ট্রেনের টিকিট। ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি হবে। এরপর ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।


এ বিভাগের আরো সংবাদ