শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ: অস্তিত্বহীন পদে নিয়োগ, ক্রয়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কে পরিচালক কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে এনসিপির সমাবেশে হামলার অভিযোগ, সংসদে আখতার হোসেন চট্টগ্রামে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড মেসির জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর জয়, শেষ ষোলোতে আর্জেন্টিনা শিল্পী সমিতির নতুন নেতৃত্ব: জয়ী শিবা শানু–জয় চৌধুরী প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটযুদ্ধ আজ এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

রাজধানীর শপিংমলগুলো ঈদের কেনাকাটায় জমজমাট

বাংলা স্ক্রিন নিউজ ডেস্ক / ১৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বিক্রেতাদের একজন বলেন, ‘নতুন নতুন কাপড় এসেছে এ বছর। চায়না থেকে ইম্পর্ট হয়েছে। বেচাকেনা চলছে আমাদের।’বিক্রেতারা বলছেন, আমদানি করা পোশাকের দাম কিছুটা বেশি। তবে এবার প্রথম থেকেই ভালো সাড়া মিলছে, আগামী সপ্তাহ থেকে বাড়বে বিক্রি।

রাজধানীর শপিংমল ও বিপণি-বিতানগুলোতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছুটা আগেভাগেই ক্রেতারা আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপিং মলে ইফতারের পর বাড়ছে মানুষের সমাগম বাড়ছে, চলছে বেচাকেনা।

যারা ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা করতে চান, মূলত তাদের আনাগোনাই মার্কেটগুলোতে। তবে সবাই যে কেনাকাটা করছেন তা নয়, কেউ কেউ পছন্দ করে রাখছেন, কিনবেন পরে। শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি মেয়েদের থ্রি পিস সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনেরর শাড়ি, কুর্তি, টপস, লেহেঙ্গা, গাউন সেট ও ভারী কারুকার্যের ড্রেস। সুতি, কাতান, মসলিন পোশাকের কাটতিও ভালো।

পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি ও কুর্তা। ক্রেতারা জানান, পোশাকের দাম এবার বেশি।

বিক্রেতাদের একজন বলছেন, শেষ সময়ে ভিড়ের মধ্যে যারা আসতে চায় না, সেসব ক্রেতারা এখন আসছেন। আমরা তাদের কাছে পণ্য বিক্রি করছি। বিভিন্ন পণ্যর সঙ্গে ফ্রি জিনিস দেয়া হচ্ছে। বর্তমানে যা বিক্রি হচ্ছে এর থেকেও বাড়ার সমস্ভনা রয়েছে সামনের সময়ে।

রমজানে সাধারণত শপিংমলগুলো মধ্য রাত অব্দি খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে মার্কেটগুলোতে।


এ বিভাগের আরো সংবাদ